সর্বশেষ বিজ্ঞপ্তি
শ্রেণি ও পাঠ্যক্রম
শ্রেণিভিত্তিক সময়সূচি
বার্ষিক পাঠ পরিকল্পনা
Android APK
ঠিকানা ও ফোন
জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ — প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী একটি সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। মনোরম পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।
2011 সাল থেকে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চায় এই প্রতিষ্ঠান স্থানীয় জনপদে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
আপনাদের কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য। তবে শুধুমাত্র প্রতিভাবান হলেই ভালো ফলাফল আশা করা যায় না। সুপ্ত প্রতিভা বিকাশ সাধনই কাঙ্খিত সফলতা এনে দেয়। আর প্রতিভা বিকাশ সাধনের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশে দক্ষ পরিচর্যা।
সোহেল মডেল স্কুল কোনো ছাত্র-ছাত্রী কতটুকু প্রতিভাবান তার বিচার না করে তাকে অধিক পড়াশোনায় মনোনিবেশ করার কাজে প্রাধান্য দিয়ে থাকে। সচেতন অভিভাবক মহোদয়ের প্রতি আমার বিনীত অনুরোধ
— আমাদের শিক্ষা কারিকুলাম, মনোরম পরিবেশ ও পাঠদান পদ্ধতি অবলোকন করে আমাদের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করুন।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। প্রতিটি অভিভাবকের স্বপ্ন সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত করে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই একটি সুন্দর খেলার মাঠ, বিনোদন ও সহপাঠক্রমিক কার্যক্রমসমৃদ্ধ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করে আসছি।
বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো মানসম্মত শিক্ষার জন্য বিশেষভাবে পরিচিত। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং তাদের সুশিক্ষিত মানুষ হিসেবে তৈরি করাই আমার প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যেই “সোহেল মডেল স্কুল” প্রতিষ্ঠা করা হয়েছে। সকলের সহযোগিতা ও দোয়া পেলে প্রতিষ্ঠানটি একদিন সাফল্যের শিখরে পৌঁছাবে—এটাই আমার বিশ্বাস।
০১৭১৪-২৬১৯৪৯
০১৮১৫-৫৫৩২৬০
example@email.com
সোহেল মডেল স্কুল, জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ
© 2026 সোহেল মডেল স্কুল। সর্বস্বত্ব সংরক্ষিত।